ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চুয়াডাঙ্গায় বুক জোড়া লাগা যমজ শিশুর জন্ম

অাকাশ জাতীয় ডেস্ক:

চুয়াডাঙ্গার জীবননগরে বুক জোড়া লাগা যমজ শিশুর জন্ম হয়েছে। শুক্রবার রাতে শহরের জনতা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে বুক জোড়া লাগা এ শিশু দুটির জন্ম হয়।

নার্সিং হোমের মালিক আবুল হোসেন জানান, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার স্বরূপপুর গ্রামের চাষি শফিকুল ইসলাম তার স্ত্রী জহুরা খাতুনকে (৩৪) ক্লিনিকে ভর্তি করেন। শুক্রবার রাত ৮টার দিকে সার্জারি কনসালটেন্ট ডা. রফিকুল ইসলাম মিল্টন অপারেশনের মাধ্যমে বুক জোড়া লাগা শিশু দুটি ভূমিষ্ঠ করান। যৌনাঙ্গ শরীরের ভেতরে ঢেকে থাকায় শিশু দুটি মেয়ে না ছেলেসন্তান তা বোঝা যাচ্ছে না। বর্তমানে মা ও বুক জোড়া লাগা শিশু উভয়ে সুস্থ রয়েছেন। চিকিৎসকের পরামর্শে বাচ্চা দুটির উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

ডা. রফিকুল ইসলাম জানান, বুক জোড়া লাগা শিশু যমজ শিশু দুটিকে পৃথক করতে হলে তাদের দ্রুত ঢাকায় নিতে হবে। সেখানে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে অপারেশনের মাধ্যমে জোড়া লাগা শিশু দুটি পৃথক করা সম্ভব বলে তিনি জানান। শিশু দুটির বাবা শফিকুল ইসলাম জানান, ইতিপূর্বে আমার আরও তিন কন্যাসন্তান রয়েছে। একটি পুত্রসন্তানের আশায় তারা বাচ্চা নেয়ার পরিকল্পনা গ্রহণ করেন। কিন্তু দুর্ভাগ্যবশত জন্ম হলো জোড়া লাগা শিশু। আমার মতো গরিব মানুষের পক্ষে তাদের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করা কষ্টসাধ্য।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চুয়াডাঙ্গায় বুক জোড়া লাগা যমজ শিশুর জন্ম

আপডেট সময় ০১:২২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮