ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

হেপাটাইটিস প্রতিরোধে সকলেই সচেতন হোন: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে হেপাটাইটিস প্রতিরোধে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা, প্রতিষ্ঠান, ব্যক্তিসহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রাণঘাতি ভাইরাসগুলো নির্মূলের মাধ্যমে আমরা ২০৩০ সালের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত লক্ষ্য অর্জনে সক্ষম হব।

২৮ জুলাই (শুক্রবার) বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে বৃহষ্পতিবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘হেপাটাইটিস নির্মূল’।তিনি বলেন, দেশের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে লিভার বিশেষজ্ঞের নতুন পদ সৃষ্টি, পদোন্নতি ও নতুন হেপাটোলজি বিভাগ প্রতিষ্ঠা করার ফলে লিভারের জটিল রোগের চিকিৎসায় আমাদের সক্ষমতাও বৃদ্ধি পেয়েছে। দেশের লিভার বিশেষজ্ঞদের আরও অধিক সেবার মনোভাব নিয়ে লিভার রোগীদের চিকিৎসায় আত্মনিয়োগ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বাণীতে শেখ হাসিনা বলেন, বাংলাদেশসহ বিশ্বে হেপাটাইটিস ভাইরাসজনিত রোগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এ রোগ প্রতিরোধ ও নিরাময়ের জন্য জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি এবং প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা নিশ্চিত করা জরুরি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

হেপাটাইটিস প্রতিরোধে সকলেই সচেতন হোন: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৩:২০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭