ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

খুবই দুঃখজনক পারফরম্যান্স: লঙ্কান অধিনায়ক

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্রথম ম্যাচে দুর্বল জিম্বাবুয়ের কাছে ১২ রানে হার। শুক্রবার টাইগারদের বিপক্ষে ১৬৩ রানের লজ্জার হার। অনেক দিন ধরেই টানা হারের মধ্যে রয়েছে দলটি। তবে বাংলাদেশের কাছে এভাবে হেরে যাওয়াকে দুঃখজনক বলেছেন শ্রীলঙ্কান ভারপ্রাপ্ত অধিনায়ক দীনেশ চান্ডিমাল।

ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক ও অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। তাঁর পরিবর্তে শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দেন দীনেশ চান্ডিমাল। এমন হারে হতাশ শ্রীলঙ্কান ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন,‘ আসলে আমরা সবাই যেরকম পারফরম্যান্স করেছি, সেটা খুবই দু:খজনক। ওয়ানডে ক্রিকেটে আমরা সত্যি খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। ইনজুরি আমাদের সবচেয়ে বড় সমস্যা। একাদশ নির্বাচনই কঠিন হয়ে উঠেছে। এই মুহূর্তে এ সমস্যা কাটিয়ে ওঠা খুবই কঠিন।’

বাংলাদেশের প্রসংশা করে শ্রীলঙ্কান অধিনায়ক বলেন,‘ আমি বাংলাদেশকে কৃতিত্ব দিতে চাই। তারা অসাধারণ খেলেছে। এটা দারুণ দলগত পারফরম্যান্স ছিল।’

টানা দুই ম্যাচে হেরেও টুর্নামেন্টের আশা ছাড়ছেন লঙ্কান ভারপ্রাপ্ত আধনায়ক। চান্ডিমাল বলেন,‘ আমরা দুই ম্যাচে হেরেছি। অবশ্যেই আমরা সুবিধেজনক অবস্থানে নেই। তবে আমি মনে করি আমরা এখনও টুর্নামেন্টে রয়েছি। সামনের দুই ম্যাচে আমাদের ভালো করতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

খুবই দুঃখজনক পারফরম্যান্স: লঙ্কান অধিনায়ক

আপডেট সময় ০৮:৪৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০১৮