ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ট্রাম্পের হুমকি শুধু পাগল কুকুরের চিৎকার: উত্তর কোরিয়ার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে উত্তর কোরিয়া ও যক্তরাষ্ট্র। চলছে পাল্টাপাল্টি হুমকি ও ভয়ঙ্করসব মহড়া। আর তারই জের ধরে মঙ্গলবার উত্তর কোরিয়া মার্কিন প্রেসিডেন্টের নিউক্লিয়ার বাটন ট্যুইটকে কটাক্ষ করে ফের একবার মন্তব্য করেছে। আর সেই মন্তব্যে সরাসরি ট্রাম্পের হুমকিকে পাগল কুকুরের চিৎকার বলে উল্লেখ করা হয়েছে।

উত্তর কোরিয়ার সরকারি সংবাদপত্র রোডোং সিনমন মঙ্গলবারে বলা হয়, পিয়ংইয়ং-এর শক্তিতে ভীত আমেরিকা। মার্কিন প্রেসিডেন্টের মানসিক ভারসাম্যও যে ঠিক নেই।

এর আগে, বছরের শুরুতেই আমেরিকার উদ্দেশ্যে পরমাণু বোমা ছোঁড়ার হুমকি দেন উত্তর কোরিয়ার কিম জং উন। হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘‘আমার টেবিলের নিচে পরমাণু অস্ত্র ছোঁড়ার বাটন থাকে। সেটা শুধু টিপে দেওয়ার অপেক্ষা।’’ জবাব দিতে দেরি করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্যুইটারে তার প্রতিক্রিয়া, ওকে কেউ জানিয়ে দিক আমার টেবিলের নিচেও পরমাণু অস্ত্র ছোঁড়ার বাটন রয়েছে। সেই বাটন অনেক বড় এবং উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের থেকে তার কার্যকর ক্ষমতা অনেক বেশি।’’

দক্ষিণ কোরিয়ায় আগামী মাসে হতে চলা উইন্টার অলিম্পিকে উত্তর কোরিয়ার অংশগ্রহণ যখন শান্তির পথ প্রশস্ত করছিল বলে মনে হচ্ছিল, ঠিক তখনই কিমের এই হুমকি যেন ফের আশঙ্কা জাগিয়ে তুলেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

ট্রাম্পের হুমকি শুধু পাগল কুকুরের চিৎকার: উত্তর কোরিয়ার

আপডেট সময় ০৪:১৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮