ঢাকা ১০:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ সদস্যদের মানোন্নয়ন করা দরকার : মান্না যে জাতি সংগীতকে গুরুত্ব দেয়, সে জাতি মানসিকভাবে বেশি উন্নত: সংস্কৃতি মন্ত্রী হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা ১১ মাসে রাজস্ব বোর্ডের রেকর্ড পরিমাণ শুল্ক-কর আদায় শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত ধর্ষণ চেষ্টার পর তরুণীর রহস্যজনক মৃত্যু, বৃদ্ধ গ্রেফতার মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা ভারতের সঙ্গে পানিবণ্টন চুক্তিগুলো পর্যালোচনা করা হচ্ছে : পানিসম্পদ মন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড

প্রণব মুখার্জিকে সম্মানসূচক ডিলিট প্রদান চবির

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে সম্মানসূচক ‘ডিলিট’ ডিগ্রি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে ডিলিট ডিগ্রি প্রদান করা হয়।

এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছান প্রণব মুখার্জি। এসময় তাকে স্বাগত জানান চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চৌধুরী, চট্টগ্রাম পুলিশ কমিশনার ইকবাল বাহার চৌধুরী, ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জিসহ আরও অনেকে।

বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা শেষে ভারতের সাবেক এ রাষ্ট্রপতি রেডিসন ব্লু হোটেলের পথে রওনা দেন। সেখান থেকে দুপুর ১২টায় চট্টগ্রাম বিশ্ববদ্যালয়ে ডি-লিট ডিগ্রি প্রদান অনুষ্ঠানে যোগ দেন তিনি।

বিশ্ববিদ্যালয়ে মধ্যাহ্ন ভোজ শেষে ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ মাস্টারদা সূর্যসেনের জন্মস্থান রাউজানের উদ্দেশে রওনা হবেন প্রণব। রাউজানের নোয়াপাড়ায় সূর্যসেনের পৈত্রিক ভিটায় যাওয়ার পর রাউজান কলেজের কাছে মুন্সির ঘাটা এলাকায় সূর্যসেনের ভাস্কর্যে সম্মান জানানোর কথা রয়েছে তার।

বিকেলে রাউজান থেকে নগরীতে ফিরবেন প্রণব। এরপর রাতে চট্টগ্রামের পাঁচ তারকা র‌্যাডিসন হোটেলে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এক অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হবে।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৫১২তম সিন্ডিকেট সভায় প্রণব মুখার্জিকে সম্মানসূচক ‘ডিলিট’ ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ সদস্যদের মানোন্নয়ন করা দরকার : মান্না

প্রণব মুখার্জিকে সম্মানসূচক ডিলিট প্রদান চবির

আপডেট সময় ০৩:০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮