ঢাকা ১১:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘আনন্দবাজার সেরা বাঙালি’ পুরস্কার নিতে কলকাতা যাচ্ছেন মাশরাফি

অাকাশ স্পোর্টস ডেস্ক:

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাঙালি কীর্তিমানদের পুরস্কৃত করে থাকে কলকাতাভিত্তিক দৈনিক আনন্দবাজার পত্রিকা। এবারও সেটি করছে জনপ্রিয় পত্রিকাটি। এবার `আনন্দবাজার সেরা বাঙালি-২০১৭’- এর সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

শনিবার জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়েই ওয়ানডে অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। সেজন্য শুক্রবার বিকালে কলকাতার উদ্দেশে রওনা হচ্ছেন মাশরাফি। পুরো পরিবার নিয়েই কলকাতা যাচ্ছেন তিনি। সেখান থেকে ঢাকায় ফেরার কথা ৩ আগস্ট। বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামেই এ নিয়ে কথা বলেন মাশরাফি। ভালো কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কারকে দেখছেন এভাবেই, ‌‌`‌এ ধরনের স্বীকৃতি মানুষকে ভালো কাজ করতে উদ্বুদ্ধ করে।’

এর আগে ২০০৭ সালে বাংলাদেশি ক্রিকেটার হাবিবুল বাশার সুমন ও ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর হাতে উঠেছিল এই খেতাব। ২০১২ সালে খেতাবটি পেয়েছিলেন আরেক বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। সেবার ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারিও পুরস্কার পান। অন্যদের মধ্যে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসও পুরস্কারটি হাতে তুলেছিলেন। পাঁচ বছর পর আবারও কোনও বাংলাদেশি ক্রিকেটার এই খেতাব হাতে তোলার অপেক্ষায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘আনন্দবাজার সেরা বাঙালি’ পুরস্কার নিতে কলকাতা যাচ্ছেন মাশরাফি

আপডেট সময় ০১:০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭