ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দৌলতপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে একজনের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কল্যাণপুর এলাকায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণের সময় বিদ্যুতায়িত হয়ে একজন নিহত হয়েছেন। এ সময় লাইনম্যানসহ দুইজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার কল্যাণপুর গ্রামে মাঠের মধ্যে একটি সেচপাম্পের লাইন পল্লী বিদ্যুতের কর্মীরা পরীক্ষা করতে যায়। সে সময় বিস্ফোরিত হয়ে পল্লী বিদ্যুতের লাইনম্যান লুৎফর রহমান খুঁটির নিচে পানির মধ্যে পড়ে যায়। এ সময় বিদ্যুতের মালামাল বহনকারী ভ্যান চালক বাবুল, মাজিদুল ওই লাইনম্যানকে উদ্ধার করতে গেলে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়।

দ্রুত তাদের দৌলতপুর হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক ভ্যানচালক বাবুলকে মৃত ঘোষণা করেন। নিহত বাবুল ভেড়ামারা উপজেলার ক্ষেমির দিয়াড় গ্রামের মানিক মন্ডলের ছেলে।

এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতি দৌলতপুর জোনাল অফিসের ডিজিএম মো. আশরাফ উদ্দিন খান জানান, একজন সেচ গ্রাহকের বিদ্যুৎ লাইন দেখতে গেলে সেখানে ট্রান্সফার বিস্ফোরণ ঘটে। স্টিলের খুঁটি ও নিচে পানি থাকায় কিভাবে ওই ভ্যানচালক মারা গেল- তা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দৌলতপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে একজনের মৃত্যু

আপডেট সময় ০৮:৪৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮