ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তৌহিদ-আফিফ নৈপুণ্যে বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় যুবাদের

আকাশ স্পোর্টস ডেস্ক:

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত হয়েছিল বাংলাদেশের। প্রথম ম্যাচে নামিবিয়াকে উড়িয়ে দুরন্ত সূচনা করেছিলেন যুবারা। সেই ধারাবাহিকতা ধরে রেখে দ্বিতীয় ম্যাচেও বড় জয় তুলে নিলেন তারা। কানাডাকে ৬৬ রানে হারিয়েছে সাইফ বাহিনী।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে ধীরে চলো নীতি গ্রহণ করে কানাডা। পরে সেই বৃত্ত ভাঙতে পারেনি তারা, যা একটু চেষ্টা করেছেন অধিনায়ক আরসলাম খান।

তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬৩ রান। এ ছাড়া আকাশ গিল ২২ ও কেভিন সিং ২৪ রান করেন। ২৬ রানে অপরাজিত ছিলেন কাভিয়ান নারেস। শেষ পর্যন্ত ৪৯.৩ ওভারে ১৯৮ রানে গুটিয়ে যায় কানাডা।

এদিন বাংলাদেশের সেরা বোলার অফস্পিনার আফিফ হোসেন। একরকম তিনি একাই গুঁড়িয়ে দেন প্রতিপক্ষকে। কানাডা ব্যাটাসম্যানদের নাকানিচুবানি খাইয়ে ৪৩ রানে শিকার করেন ৫ উইকেট।

২ উইকেট নিয়ে তাতে শামিল হন হাসান মাহমুদ। ১টি করে উইকেট নিয়ে দারুণ জয়ে ভূমিকা রেখেছেন কাজী অনীক, রবিউল হক ও সাইফ হাসান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। শুরুতেই সাজঘরে ফেরেন পিনাক ঘোষ। উইকেটে থিতু হতে পারেননি অধিনায়ক সাইফ হাসানও। মাত্র ১৭ রান করে ফেরেন গত ম্যাচে বিস্ফোরক ইনিংস খেলা এ ব্যাটসম্যান।তৃতীয় উইকেটে মোহাম্মদ নাঈমকে নিয়ে ৬২ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন তৌহিদ। ব্যক্তিগত ৪৭ রান করে নাঈম ফিরলেও থেকে যান তৌহিদ। পরে আফিফকে নিয়ে ১১১ রানের জুটি গড়ে ভিত শক্ত করেন এ ব্যাটসম্যান।

আফিফ হাফসেঞ্চুরি করে ফিরলেও দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন তৌহিদ। ১২৬ বলে ৯ চার ও ১ ছক্কায় দুর্দান্ত ১২২ রানের ইনিংস খেলে ফেরেন এ মিডলঅর্ডার ব্যাটসম্যান।

আফিফ-তৌহিদ বিদায় নিলে শেষ দিকে আর কেউই বুক চিতিয়ে লড়তে পারেননি। শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৬৪ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।

কানাডার হয়ে দারুণ বোলিং করেছেন ফয়সাল জামখান্দি। ৪৮ রানে ৫ উইকেট শিকার করেন তিনি। ১টি করে উইকেট নিয়েছেন যোশি, গিল ও রোমেল শাহজাদ।

এ জয়ে বিশ্বকাপের নকআউট পর্বে উঠে গেছে বাংলাদেশ। হাফসেঞ্চুরি ও ৫ উইকেটের সুবাদে ম্যাচসেরার পুরস্কার উঠেছে আফিফের হাতে।বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১৮ জানুয়ারি, ইংল্যান্ডের বিপক্ষে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ইনিংস: ২৬৪/৮ (৫০ ওভার)

কানাডা অনূর্ধ্ব-১৯ ইনিংস: ১৯৮ (৪৯.৩ ওভার)

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তৌহিদ-আফিফ নৈপুণ্যে বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় যুবাদের

আপডেট সময় ১১:৫১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮