ঢাকা ১১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক পেটানো ৪ নেতাকর্মীকে বহিষ্কার করল জামায়াত খাগড়াছড়িতে পৃথক গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া বাজেট প্রণয়ন করেন আমলারা, এমপিদের ভূমিকা গলাবাজি: জামায়াত এমপি ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’:স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশের গুণী মানুষদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান মঈন খানের মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন আইনজীবী জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা

আমরা ওভার স্মার্ট হতে চাই না: মাশরাফি

আকাশ স্পোর্টস ডেস্ক:

শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে আগামীকাল থেকে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ দুই দলের বর্তমান কোচরা একসময় ছিলেন বাংলাদেশ দলের কোচের দায়িত্বে। শ্রীলঙ্কার কোচ চন্ডিকা হাথুরুসিংহে ছিলেন প্রধান কোচ এবং জিম্বাবুয়ের কোচ হিথ স্ট্রিক ছিলেন মাশরাফিদের বোলিং কোচ। বাংলাদেশ দল সম্পর্কে তাদের ভালোই জানা। এঁদের মোকাবিলায় নিশ্চয় আলাদা পরিকল্পনা নিতে হবে বাংলাদেশকে।

বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যে বিষয়টা নিয়ে ভাবছে না, তা কিন্তু নয়। এটিকে স্বাভাবিকভাবেই মোকাবিলা করতে চান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অবশ্য ‘ওভার স্মার্ট’ হওয়া ঠিক হবে না বলে মনে করেন তিনি।

আজ রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দলের পরিক্ল্পনা নিয়ে মাশরাফি বলেন, ‘প্রতিপক্ষ দলের কোচরা যেমন আমাদের সম্পর্কে আবগত, তেমনি আমাদেরও তাদের সম্পর্কে ধারণা আছে। তাদের মোকাবিলা করার জন্য আমাদের কিছু পরিকল্পনা তো রয়েছেই। তবে আমরা একেবারেই ওভার স্মার্ট হতে চাই না। আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে চাই। তাহলেই সাফল্য আসবে।’

দলের সাফল্যে দৃঢ় আশাবাদী হলেও কাজটা মোটেও সহজ হবে না বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ‘ঘরের মাঠে এই সিরিজে অবশ্যই আমাদের লক্ষ্য শিরোপা জয়। তবে প্রতিপক্ষ দুই দলকে একেবারেই হালকা করে ভাবা ঠিক হবে না। কারণ এই জিম্বাবুয়ে দল কিছুদিন আগে শ্রীলঙ্কাকে তাদের মাটিতে হারিয়েছে। আর শ্রীলঙ্কার এই দলও সম্প্রতি ভারতে গিয়ে কিছু সাফল্য পেয়েছে। তাই সতর্ক মোকাবিলা করতে হবে আমাদের।’

আগামীকাল সোমবার থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে ১৯ জানুয়ারি দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে লাল-সবুজের দল। এর পর ২৩ জানুয়ারি জিম্বাবুয়ে এবং ২৫ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ ম্যাচ খেলবে মাশরাফির দল। ২৭ জানুয়ারি হবে ফাইনাল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক পেটানো ৪ নেতাকর্মীকে বহিষ্কার করল জামায়াত

আমরা ওভার স্মার্ট হতে চাই না: মাশরাফি

আপডেট সময় ১১:৩৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮