ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাঁচ থেকে দশ বছরে কমে যাবে চীনের রপ্তানি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ চীন। কিন্তু আগামী পাঁচ থেকে দশ বছরে তাদের রপ্তানি কমে যেতে পারে। ফলে আন্তর্জাতিক বাণিজ্যে উদ্বৃত্তের বদলে ঘাটতির মুখোমুখি হতে পারে চীন। সরকারি সূত্রে এই ইঙ্গিত দিয়ে জানানো হয়েছে, আমদানিও বাড়ছে চীনে। তার জেরেও বাড়বে ঘাটতি।

চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন-এর সংশ্লিষ্ট কমিটির প্রাক্তন সেক্রেটারি জেনারেল ঝাং ইয়ানশেং জানান, আর্থিক বৃদ্ধির রথকে এগিয়ে নিয়ে যেতে চীন আর পুরোপুরি রপ্তানির ওপর নির্ভর করতে পারবে না, যেমন তারা করেছে গত ৩০ বছর ধরে।

তিনি আরো জানান, রপ্তানি কতটা বাড়ানো সম্ভব, তা বিশ্বের অন্যান্য দেশের বাজারের ওপর নির্ভর করে। সে ক্ষেত্রে কিছু দেশের রক্ষণশীল নীতি চীনা রপ্তানি বাড়ানোর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

সাউথ চায়না মর্নিং পোস্টকে ঝাং বলেন, পরবর্তী ধাপে বাণিজ্যে ভারসাম্য রাখায় জোর দেবে চীন। বিশ্বের শক্তিধর রাষ্ট্র হতে যাচ্ছে চীন। এই কারণে আমিদানির বিস্তার ঘটানো একটি গুরুত্বপূর্ণ বিষয়।

চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানায়, চীনের আমদানি-রপ্তানির মাত্রা গত বছরের তুলনায় ১৪.২ শতাংশ বেড়েছে। গত বছর চীনের মোট আমদানি-রপ্তানি ছিল ২৭ দশমিক ৭৯ ট্রিলিয়ন ইউয়ান(৪.২৮ ট্রিলিয়ন ডলার)।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাঁচ থেকে দশ বছরে কমে যাবে চীনের রপ্তানি

আপডেট সময় ১১:১৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮