ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ত্রিদেশীয় সিরিজটা আমাদের অস্তিত্বের লড়াই: পাপন

আকাশ স্পোর্টস ডেস্ক:

গত তিন বছরে ঘরের মাঠে অসাধারণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ দল। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে নিজেদের জানান দিতে সক্ষম হয়েছে মাশরাফি-সাকিবরা। হোম অব ক্রিকেটে সাম্প্রতিক নান্দনিক পারফরম্যান্সের কারণে আসন্ন ত্রিদেশীয় সিরিজটা বাংলাদেশের জন্য অস্তিত্বের লড়াই হিসেবে দাঁড়িয়েছে। দৈনিক আকাশকে দেয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে এমনটিই বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

সোমবার থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। তিন জাতীর এই প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ ছাড়াও খেলবে শ্রীলংকা ও জিম্বাবুয়ে। ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে শনিবার হঠাৎ করেই ক্রিকেটারদের ড্রেসিংরুমে হাজির হন বিসিবি বস। মাশরাফি-তামমিদের সঙ্গে সৌজন্যতা সেরে চলে আসেন জিম্বাবুয়ের ক্রিকেটারদের ড্রেসিংরুমে। শুক্রবার ঢাকায় আসা জিম্বাবুয়ের ক্রিকেটারদের সঙ্গেও কুশল বিনিময় করেন ক্রিকেট বোর্ডের সভাপতি।

এদিন মিরপুরের অফিস শেষ করে বাসায় ফেরার আগ মুহূর্তে বিসিবি সভাপতি বলেন, ‘ক্রিকেটাররা চাঙ্গা আছে। আমার বিশ্বাস ভালো কিছু হবে। তাছাড়া এই সিরিজটা আমাদের অস্তিত্বের লড়াই। এখানে আমাদের জয়ের কোনো বিকল্প নেই।’

খেলোয়াড়দের বাড়তি উৎসাহ যোগাতে এর আগেও ক্রিকেটাররদের সঙ্গে একাধিকবার বসেছিলেন বিসিবি সভাপতি। শনিবার অবশ্য সৌজন্য সাক্ষাৎ করে ক্রিকেটারদের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

ত্রিদেশীয় সিরিজটা আমাদের অস্তিত্বের লড়াই: পাপন

আপডেট সময় ১০:২৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮