ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাসের ধাক্কায় কলেজছাত্রী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জের বেলকুচিতে বাসের ধাক্কায় এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ সময় তাদের বহনকারী ভ্যানগাড়ির আরোহী স্বামী-স্ত্রীসহ ৪ যাত্রী আহত হন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার সকালে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের বেলকুচি উপজেলার চালা বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া চৈতি (১৮)বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই গ্রামের শাহিন সরকারের মেয়ে ও বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

আহত হলেন, উপজেলার তামাই গ্রামের ওয়াদুদ মোল্লা (৫৫) ও তার স্ত্রী লাভলী খাতুন (৪০), তামাই গ্রামের দেলখোস প্রামাণিকের মেয়ে কলেজছাত্রী আঁখি খাতুন (১৯) ও একই গ্রামের রেজাউলের মেয়ে কলেজছাত্রী খাদিজা খাতুন (১৯)।

বেলকুচি থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, শনিবার সকালে শাপলা ক্লাসিক নামে একটি বাস এনায়েতপুর থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে চালা বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানগাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুমাইয়া চৈতি নামে এক কলেজছাত্রী মারা যান। এ সময় ৪ ভ্যানযাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে বেলকুচি ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাসের ধাক্কায় কলেজছাত্রী নিহত

আপডেট সময় ১০:২৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮