ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের সব মানুষের অভিন্ন পরিচয়: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল ৪২ কর্মদিবসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ

সিরাজগঞ্জে মদ পানে দুই শ্রমিকের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জের সদর উপজেলার সয়দাবাদে বিষাক্ত মদ পানে দুই শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আরো দুইজন অসুস্থ হয়েছেন।

নিহতরা হলেন- সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসোনা গ্রামের জামায়াত আলীর ছেলে আলম হোসেন (৩৮) ও বড় শিমুল পঞ্চসোনা গ্রামের শুকুর আলী ছেলে রমজান আলী (৪৫)। আজ শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আলম হোসেন ও গতকাল শুক্রবার রাতে নিজ বাড়িতে রমজান আলীর মৃত্যু হয়। অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আলম হোসেনের ভাই আল-আমিন ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. হুমায়ুন আহমেদ জানান, নিহত দুই জন বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় ট্রাক লোড-আনলোডের কাজ করতেন। রাতের কোন এক সময় তারা মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় রাতেই রমজান আলীর মৃত্যু হয়। শনিবার সকালে আলম হোসেনকে অসুস্থ অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করার পর দুপুরে মারা যান।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের অফিসার্স ইনচার্জ (ওসি তদন্ত) রফিকুল ইসলাম জানান, মদ খেয়ে দুইজনের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক

সিরাজগঞ্জে মদ পানে দুই শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ০৪:২৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮