ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

মালয়েশিয়ায় ৫০ বাংলাদেশি আটক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের হাতে ধরাশায়ী হয়েছে আরেকটি মানবপাচার চক্র। এ দফায় আটক হয়েছে ৫০ জন বাংলাদেশি। মালয়েশিয়ার স্টার অনলাইনের খবরে বলা হয়, এ চক্রটির হোতা ‘এবং বাংলা’ নামের এক ব্যক্তি। তার বয়স ৪৩।

আর শুক্রবার সকালে চালানো এক অভিযানে তার সঙ্গে আটক করা হয় মালয়েশিয়ান এক ব্যক্তিকে। অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলি বলেন, কয়েক সপ্তাহের নজরদারির পর তার বিভাগের কর্মকর্তারা শাহ আলম এলাকার একটি বাড়িতে অভিযান চালায়।

সেখানে ৫০ জন বাংলাদেশিকে পাওয়া যায়। মুস্তাফার আলি বলেন, ‘এদের বেশিরভাগই অভিবাসন বিভাগের কালোতালিকাভুক্ত। তারা ঢাকা থেকে প্রথমে ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছায়। সেখান থেকে নৌকাযোগে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করে।’

তিনি আরো জানান, ‘আটককৃত ৫০ জন বাংলাদেশির বয়স ২০ থেকে ৪৫ এর মধ্যে। এদের অনেকে আগে মালয়েশিয়ায় ছিল। অবৈধভাবে কাজ করা অথবা কাজের অনুমোদন মেয়াদোত্তীর্ন হওয়ার কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছিল। এ কারণে তাদের নাম ওঠে কালোতালিকায়। ফলে তাদের বৈধ পথে মালয়েশিয়ায় আসার সুযোগ ছিল না।’

ঘটনাস্থল থেকে ১৩হাজার রিঙ্গিত নগদ অর্থ জব্দ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

সংবিধান সংশোধন কমিটিতে সর্বোচ্চ অর্জন প্রত্যাশা আসিফ নজরুলের

মালয়েশিয়ায় ৫০ বাংলাদেশি আটক

আপডেট সময় ০৭:২০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮