ঢাকা ০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান বনানীতে নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে ইরানের ড্রোন হামলা, জাতিসংঘের উদ্ধারকাজ স্থগিত গুলি করে ছোট ভাইকে হত্যা, ৮ বছর পর বোন গ্রেফতার বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রী সংস্কার বাস্তবায়নে জুলাই সংগঠকদের দৃঢ় ভূমিকা রাখতে হবে: এবি পার্টির চেয়ারম্যান সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত আমির একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে অনিশ্চয়তা স্কুলছাত্র গুলি খাবে এরপরেও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না: মনিরুল হক চৌধুরী

ধর্মের পাঠ্য বইয়ে অংক, ইংরেজি বইয়ে বাংলা

অাকাশ জাতীয় ডেস্ক:

ঝিনাইদহে বছরের শুরুতে নতুন পাঠ্যবই পেয়ে আনন্দের সীমা ছিল না স্কুল শিক্ষার্থীদের। নতুন বই হাতে নিয়ে স্কুলগামী হয়েছেন ছাত্রছাত্রীরা। মনের আনন্দে শুরু করেছিল পড়াশোনা। এখন সেই আনন্দে ভাটা পড়েছে। বইয়ে নানা অসঙ্গতি দুশ্চিন্তায় ফেলেছে তাদের। সমাধানও পাচ্ছেন না শিক্ষকদের কাছ থেকে।

সরকারিভাবে বিতরণকৃত মাধ্যমিক শ্রেণির ধর্মের পাঠ্যবইয়ে অংক আর ইংরেজি পাঠ্য বইয়ে ছাপা রয়েছে বাংলা কবিতার পাঠ্য। ভুলেভরা পুরো পাঠ্য বই।

শিক্ষার্থীদের অভিযোগ, জেলার মহেশপুর উপজেলায় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে অংকের পাঠ্য ছাপা হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ইংরেজি বইয়ে বাংলা কবিতার পাঠ্য ছাপা হয়েছে।

এ বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানুর আলম জানান, শুধু এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা নয়। ষষ্ঠ শ্রেণির ইংরেজি বইয়ের ৫৩ পৃষ্ঠা থেকে ৫৯ পৃষ্ঠা পর্যন্ত বাংলা কবিতা ছাপা হয়েছে। অষ্টম শ্রেণির অংকের একাধিক বইয়ে ৪/৫ পৃষ্ঠায় কোন পাঠ্য বিষয় ছাপা হয়নি।

জানতে চাইলে ঝিনাইদহ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকছেদুল ইসলাম জানান, মহেশপুর উপজেলায় বিতরণকৃত ধর্ম বইতে অংক থাকার কথা শুনেছি। ঝিনাইদহের বৈডাঙ্গা স্কুলে ইংরেজি বইতে বাংলা কবিতার কথা কেউ জানায়নি।

তিনি বলেন, যদি এটা হয়ে থাকে তাহলে দ্রুত বইগুলো ফেরত নিয়ে নির্ভুল নতুন বই দেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

ধর্মের পাঠ্য বইয়ে অংক, ইংরেজি বইয়ে বাংলা

আপডেট সময় ০১:১২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮