ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন মুক্তিযোদ্ধা ভাতা জুলাইযোদ্ধাদের চেয়ে বেশি করার প্রস্তাব ফজলুর রহমানের ভেনেজুয়েলার পর জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প সাভারে পাঁচ মাসের মধ্যে মাদক নির্মূল হবে: এমপি সালাউদ্দিন গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন, সংসদে শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই খেলাপি ঋণে ব্যাংক খাত সম্পূর্ণ বেহাল: সংসদে রেজা কিবরিয়া ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ

মাদক সেবনে বাধা দেয়ায় স্ত্রীকে পেটালেন পুলিশ কর্মকর্তা

অাকাশ জাতীয় ডেস্ক:

মাদক সেবনে বাধা দেয়ায় এক পুলিশ কর্মকর্তা তার স্ত্রীকে পিটিয়ে জখম করেছেন। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সাভারের তালবাগ এলাকায়। অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তার নাম বদরুজ্জদো মাহমুদ। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

আহত গৃহবধূ রাজিয়া সুলতানা নিলার অভিযোগ, তার স্বামী ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের এসআই থাকাকালীন মাদকে আসক্ত হয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে মাদক সেবনে বাধা দেয়ায় তার স্বামী তাকে পিটিয়ে আহত করে ফ্ল্যাটে তালা মেরে চলে যান। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তিনি আরও জানান, পাঁচ মাস আগে তাকে মারধর করার অভিযোগে তিনি তার স্বামীর বিরুদ্ধে ঢাকা জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেন। পরে তার স্বামীকে পুলিশ লাইনে স্থানান্তর করা হয়। কয়েক দিন আগে পুলিশ লাইন থেকে তাকে চট্টগ্রাম পুলিশ লাইনে বদলি করা হয়।

সাভার মডেল থানার ওসি মোহসিনুল কাদির বলেন, আহত ওই গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার পর থেকে পুলিশ কর্মকর্তা বদরুজ্জদো মাহমুদ পলাতক রয়েছেন বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন

মাদক সেবনে বাধা দেয়ায় স্ত্রীকে পেটালেন পুলিশ কর্মকর্তা

আপডেট সময় ০৪:২৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮