ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শর্তপূরণে ব্যর্থ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকারের নির্ধারিত শর্তপূরণে ব্যর্থ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই।

বুধবার দুপুরে সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সপ্তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে প্রতিনিধি হিসেবে তিনি এ সমাবর্তনে যোদ দেন।

এ সময় তিনি বলেন, কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনও ন্যূনতম শর্তপূরণ করতে পারেনি। যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় নির্ধারিত শর্তপূরণে ব্যর্থ হয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই।

জাতি গঠনে নৈতিক শিক্ষা খুবই জরুরি বলে মনে করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, শিক্ষার গুণগতমান বৃদ্ধি করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। আমরা শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে চাই।

সমাবর্তনে ৩ হাজার ৪৯৮ নবীন গ্র্যাজুয়েটকে শিক্ষামন্ত্রী সনদ প্রদান করেন। সমাবর্তনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, জর্জিসার ককেসাস ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. কাখা শিঙ্গেলিয়া, ড্যাফোডিল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলামসহ আরও অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শর্তপূরণে ব্যর্থ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৪:৩৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮