ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চারঘাটে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর চারঘাটে পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় বুধবার আরিফুল ইসলাম আরিফকে আসামি করে মামলা করেছেন ওই ছাত্রীর বাবা। জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পশ্চিম হুজারপাড়া এলাকায় ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়। বুধবার সকালে স্কুলছাত্রীর বাবা বাদী চারঘাট মডেল থানায় একটি মামলা করেছেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, গত মঙ্গলবার ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়। পরে তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসে। মুমূর্ষু অবস্থায় মেয়েটি বাড়িতে আসে। পরিবারের লোকজন জানার পর রাতেই তাকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ বিষয়ে বুধবার আরিফকে আসামি করে মামলা করেন মেয়েটির বাবা।

চারঘাট মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ দৈনিক আকাশকে জানান, আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চারঘাটে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা

আপডেট সময় ০৪:৩১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮