ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

শেবাগ-দ্রাবিড়ের জুটিকে টপকে ধাওয়ান-পূজারার রেকর্ড

অাকাশ স্পোর্টস ডেস্ক:

গল টেস্টে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন ধাওয়ান ও পূজারা। ভারতের ওপেনার শিখর ধাওয়ান ও তিন নম্বরে ব্যাট হাতে নামা চেতেশ্বর পূজারা ২৫৩ রান যোগ করেন এই রেকর্ড গড়েন। এতে ভেঙ্গে গেল সাবেক দুই খেলোয়াড় বিরেন্দার শেবাগ ও রাহুল দ্রাবিড়ের জুটির রেকর্ড। ২০০৯ সালে মুম্বাই টেস্টে শ্রীলংকার বিপক্ষে ভারতের প্রথম ইনিংসে দ্বিতীয় উইকেটে ২৩৭ রান করেছিলেন। ফলে লংকানদের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ভারতের সর্বোচ্চ রানের জুটি ছিলো সেটি।

কিন্তু আজ, আট বছর পর শেবাগ-দ্রাবিড়ের জুটির রেকর্ড ভেঙ্গে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় উইকেটে নতুন রেকর্ড গড়লেন ধাওয়ান-পূজারা। গল টেস্টেও প্রথম দিনে দলীয় ২৭ রানে ওপেনার অভিনব মুকুন্দ বিদায় নেয়ার পর ধাওয়ানের সাথে জুটি বাধেন পূজারা। দ্বিতীয় উইকেটে এই দু’জন ২৮০ বল মোকাবেলা করে ২৫৩ রান এনে দেন ভারতকে। এতে প্রথম দিনই বড় সংগ্রহ পায় ভারত।

২৫৩ রানের জুটিতে ধাওয়ানের অবদান ছিলো ১৪৮ বলে ১৭৬ রান। আর পূজারার অবদান ছিলো ১৩২ বলে ৭৪ রান। শেষ পর্যন্ত ধাওয়ান ১৯০ রানে আউট হলেও, পূজারা দিন শেষে অপরাজিত আছেন ১৪৪ রানে। ফলে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৩৯৯ রান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

শেবাগ-দ্রাবিড়ের জুটিকে টপকে ধাওয়ান-পূজারার রেকর্ড

আপডেট সময় ০৮:১৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭