ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অবশেষে আলোচনায় বসেছে দুই কোরিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

শীতকালীন অলিম্পিক নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনায় বসেছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। গত দুই বছরের মধ্যে এই প্রথম আলোচনায় বসল দুই কোরিয়া। দুই দেশের সীমান্তবর্তী যুদ্ধবিরত গ্রাম পানমুনজমের ‘পিস হাউসে’ এই আলোচনা চলছে।

আলোচনায় দুই কোরিয়ার পাঁচজন করে প্রতিনিধি অংশ নিয়েছেন। আলোচনা শেষে দুই দেশের প্রতিনিধিদল গণমাধ্যমের সামনে এ ব্যাপারে কথা বলবে। বলা হচ্ছে, এই আলোচনায় আগামী ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার অংশগ্রহণের বিষয়টি প্রাধান্য পাবে।

অবশ্য দক্ষিণ কোরিয়া বলছে, এই আলোচনার মধ্য দিয়ে দুই কোরিয়ার মধ্যে আন্তসম্পর্কের উন্নয়ন ঘটবে। সর্বশেষ ২০১৫ সালে আলোচনার পর থেকেই দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা ক্রমাগতভাবে বেড়ে চলেছে। পারমাণবিক দ্বন্দ্বকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার সঙ্গে যৌথ অর্থনৈতিক প্রকল্প বাতিল করে দক্ষিণ কোরিয়া। এ ঘটনার পর থেকেই সিউল ও পিয়ংইয়ংয়ের মধ্যে সম্পর্কে ভাঙন ধরে।

দক্ষিণ কোরিয়ার এমন আচরণের পর টেলিফোন লাইন কেটে দেওয়াসহ তাদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার আন্তকোরীয় পুনঃএকত্রীকরণ মন্ত্রী চো মুং সিউলের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, ‘আজকে আমরা উত্তর কোরিয়ার অলিম্পিকে অংশগ্রহণের বিষয়ে আলোচনা করব, পাশাপাশি এই আলোচনা দুই কোরিয়ার মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটাবে।’

আর উত্তর কোরিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির স্টেট এজেন্সির চেয়ারম্যান রি সন গন। তিনি বলেন, ‘আজকে দুই কোরিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অবশেষে আলোচনায় বসেছে দুই কোরিয়া

আপডেট সময় ১০:৪৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮