ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গোটা বিশ্ব যুক্তরাষ্ট্রের গালে চপেটাঘাত করেছে: রুহানি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানে সাম্প্রতিক সময়ে বিশৃংখলা এবং বিক্ষোভ ইস্যুকে কেন্দ্র করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানবিরোধী বৈঠক আয়োজনের মাধ্যমে আমেরিকা নিজেই নিজেকে লজ্জিত করেছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

সোমবার দেশটির অর্থনীতি এবং অর্থবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, “বিশেষ কিছু পক্ষ ইরানের বিক্ষোভ এবং প্রতিবাদকে প্রভাবিত করার চেষ্টা করে থাকতে পারে। তবে এ ধরনের বিক্ষোভ স্বাভাবিক এবং বিশ্বের সব প্রান্তেই তা ঘটে থাকে।” খবর ইয়ানি শাফাকের।

রুহানি বলেন, “ইরান বিষয়ে বৈঠকের আয়োজন করে ওয়াশিংটন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিজের স্থায়ী সদস্যের মর্যাদাকে অপব্যবহার করেছে এবং এর ফলে গোটা বিশ্ব আমেরিকার গালে চপেটাঘাত করেছে।”

ইরানি জনগণের সঙ্গে আচরণে নুতন মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের ভুলভ্রান্তি বিষয়ের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট রুহানি বলেন, “ইরানি জাতির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে হোয়াইট হাউস সব সময় বিদ্বেষী ও আগ্রাসী নীতি অনুসরণ করে আসছে। গত কয়েক দিন আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মার্কিন রাজনীতির সুনাম ধ্বংস হয়ে গেছে। আর আমেরিকা নিজ হাতেই তা ঘটিয়েছে।”

ইরানে কিছু পণ্যের দাম বাড়ার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভের ব্যাপারে মার্কিন চাপের মুখে সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ইরানবিরোধী ওই বৈঠক ব্যর্থ হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা আমেরিকার এ পদক্ষেপকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং শত্রুতামূলক আচরণ হিসেবে দেখছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গোটা বিশ্ব যুক্তরাষ্ট্রের গালে চপেটাঘাত করেছে: রুহানি

আপডেট সময় ১১:২৪:৩১ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮