ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানের গুলি থেকে বাঁচতে ভারতের ১৪ হাজার বাঙ্কার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের গোলাগুলি থেকে বাঁচতে ১৪ হাজারেরও বেশি বাঙ্কার তৈরি করতে যাচ্ছে ভারত। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের লাইন অব কন্ট্রোল-এলওসির কাছে এসব বাঙ্কার তৈরি করা হবে।

পাকিস্তানের সঙ্গে ভারতের ৩ হাজার ৩২৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে জম্মু–কাশ্মীরে এলওসির দৈর্ঘ্য ৭৪০ কিলোমিটার ও আন্তর্জাতিক সীমান্ত ২২১ কিলোমিটার।

সীমান্তের বাসিন্দারা অনেক দিন ধরেই বাঙ্কার নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। গত বছর ভারত-পাকিস্তান বিরোধ তুঙ্গে ওঠে। এর পর পাকিস্তানি সেনাদের গোলাগুলির পরিমাণ বেড়ে যায়।

পাকিস্তানি সেনার গুলিতে ভারতের ১৯ সেনা, ৪ বিএসএফ সদস্য ও ১২ নাগরিক নিহত হয়। এ অবস্থায় ১৪ হাজার ৪৬০টি বাঙ্কার তৈরির সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এ জন্য ৪১৫.৭৩ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে।

বাঙ্কারগুলোর মধ্যে ১৩ হাজার ২৯টি হবে ব্যক্তিগত। এর প্রতিটির আয়তন হবে ১৬০ বর্গফুট, যাতে আটজন থাকতে পারবেন। অন্যদিকে ১৪৩১ যৌথ বাঙ্কার তৈরি করা হবে। এর প্রতিটির আয়তন ৮০০ বর্গফুট, যাতে ৪০ জন থাকতে পারবেন।

জানা গেছে, ৭ হাজার ২৯৮ বাঙ্কার বানানো হবে পুঞ্চ ও রজৌরি জেলার এলওসি বরাবর। অন্যদিকে জম্মু, কাঠুয়া ও সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমানা বরাবর ৭ হাজার ১৬২ বাঙ্কার বানানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাকিস্তানের গুলি থেকে বাঁচতে ভারতের ১৪ হাজার বাঙ্কার

আপডেট সময় ০৩:১৮:২৭ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮