ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্রিকেট নয়, এবার বিয়ের হ্যাটট্রিক ইমরান খানের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সংবাদমাধ্যমে বেশকিছু দিন ধরেই ইমরান খানের বিয়ে নিয়ে তোলপাড় চলছে। তিনি বিয়ে করছেন, কি করছেন না; এ নিয়ে বেশ একটা নাটক হয়ে গেল।

দীর্ঘ সময় ধরে চলা গুঞ্জনের পর অবশেষে রোববার বিবৃতি দিয়েছে তার রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ- পিটিআই। বিবৃতিতে জানানো হয়েছে, ইমরান খান বিয়ে করেননি। বুশরা মানেকা নামের একজন নারীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন।

এতে আরও বলা হয়, বুশরা তার মতামত জানাতে সময় চেয়েছেন। পরিবার ও সন্তানের সঙ্গে আলাপ করে তিনি তার সিদ্ধান্ত জানাবেন। এছাড়া, বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হলে সবাই জানানো হবে, এমন কথাও বিবৃতিতে বলা হয়েছে।

মানেকার সিদ্ধান্ত যদি হ্যাঁ হয়, তবে এ নিয়ে হ্যাট্রিকবারের বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বিখ্যাত ক্রিকেট অলরাউন্ডার ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খান।

ইমরান ৪৩ বছর বয়সে প্রথম বিয়ে করেন ব্রিটিশ ধনকুবের জেমস গোল্ড স্মিথের মেয়ে জেমিমাকে। বিয়ের ৯ বছরের মাথায় তাদের দুজনের বিয়েবিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের এক বছর পর ইমরান দ্বিতীয় বিয়ে করেন সাংবাদিক হেম খানকে। পাল্টাপাল্টি বাদানুবাদের মধ্য দিয়ে ওই সম্পর্কেরও ইতি ঘটে।

গত দুই বছর ধরে বুশরা মানেকাকের সঙ্গে ইমরানে সম্পর্ক নিয়ে নানা কথা ছড়াতে থাকে। দুজনে বিয়ে করেছেন, এমন খবর ইমরান খান নিজেই ‘ভুয়া’ সংবাদ আখ্যায়িত করে উড়িয়ে দেন। শুধু তাই করেই ক্ষান্ত হননি, মামলা করেছেন বেশকিছু সংবাদ চ্যানেলের বিরুদ্ধে।

উল্লেখ্য, ৫০ বছর বয়সী বুশরা মানেকা পাকপত্তন এলাকায় একজন পির হিসেবে পরিচিত। তার কাছে ইমরান আধ্যাত্মিক বিষয় নিয়ে কথা বলার জন্য যাতায়াত করতেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ক্রিকেট নয়, এবার বিয়ের হ্যাটট্রিক ইমরান খানের

আপডেট সময় ১০:৪৯:১৪ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮