ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রশ্ন ফাঁস ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। এজন্য শিক্ষক-অভিভাবকদের সচেতনতা ও দায়িত্ববোধ আরো বাড়াতে হবে।

রোববার সরকারি পরিবহন পুল ভবনে মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে নবনিযুক্ত প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এ সংবর্ধনার অয়োজন করে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসরোধে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করেছি। এ ব্যাপারে কোন আপোষ করা হবে না।

তিনি বলেন, কারিগরি ও নারী শিক্ষার উন্নয়নে বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলোর মধ্যে রোল মডেল। ইতোমধ্যে শতকরা ১৪ ভাগ শিক্ষার্থী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় পড়াশুনা করছে। ২০২০ সালের মধ্যে তা শতকরা ২০ ভাগে উন্নীত হবে। মাদরাসা শিক্ষায়ও অনেক পরিবর্তন এসেছে, আধুনিকায়ন করা হয়েছে।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত সচিব এ কে এম জাকির হোসেন ভূঞা ও অশোক কুমার বিশ্বাস, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারি কল্যাণ সমিতির সভাপতি মো. গোলাম মোস্তাফা প্রমুখ বক্তব্য রাখেন।

নুরুল ইসলাম নাহিদ বলেন, উন্নত দেশসহ দরিদ্র দেশগুলোর সমস্যা হচ্ছে মানসম্মত শিক্ষা। এসডিজি-৪ এর লক্ষ্য হচ্ছে মানসম্মত শিক্ষা অর্জন। শিক্ষার্থীদের যোগ্য কর্মী হিসেবে গড়ে তোলা।

দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতির উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরকে আধুনিকায়ন করা হয়েছে। দুর্নীতির মুলোচ্ছেদ করার যে উদ্যোগ নেয়া হয়েছে, তা অব্যাহত থাকবে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান দৃঢ়।

অনুষ্ঠানে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে নবনিয়ুক্ত প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষামন্ত্রী। এ সময়ে প্রতিমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দফতর-সংস্থার প্রধানরা। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শিক্ষার উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রশ্ন ফাঁস ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৯:০১:১৪ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮