ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ইউরোপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের তুরাগে পিকনিক করতে গিয়ে ট্রলার থেকে পড়ে কিশোরের মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনের আগুন, দুজনের মৃত্যু কুমিল্লায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২ বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’

নেপালে জাতীয় পরিষদ নির্বাচন ৮ ফেব্রুয়ারি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নেপালের জাতীয় পরিষদের নির্বাচন আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। পরিষদটি ফেডারেল পার্লামেন্টের উচ্চ কক্ষ হিসেবেও পরিচিত। কর্তৃপক্ষ একথা জানায়। খবর সিনহুয়ার।

বাণিজ্যমন্ত্রী মিন বিশ্বকর্মা সংবাদমাধ্যমকে বলেন, নির্বাচন কমিশনের সুপারিশ অনুযায়ী প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

শুক্রবার সন্ধ্যায় কর্তৃপক্ষ জানায়, জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম করতে নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি জাতীয় পরিষদ আইন অনুমোদন দেয়ার প্রায় এক সপ্তাহ পর এ সিদ্ধান্ত নেয়া হলো।

গত বছরের ২৬ নভেম্বর ও ৭ ডিসেম্বর দুই দফায় নেপালের প্রতিনিধি পরিষদ, নিম্নকক্ষ ও প্রাদেশিক পরিষদের নির্বাচন শেষ করার পর জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠানে সরকারের এ সিদ্ধান্ত নেয়া হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

নেপালে জাতীয় পরিষদ নির্বাচন ৮ ফেব্রুয়ারি

আপডেট সময় ১২:১৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮