ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের একই পরিবারের তিনজন হতাহত

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের একই পরিবারের তিন আরোহীর মধ্যে সাত বছরের শিশু মুছা নিহত হয়েছে। এসময় বাবা আব্দুর সবুর ও মামা সোহান গুরুতর আহত হন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে শহরে ঢাকা রোডের বিসিএমসি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। শিশুটির লাশ এখন যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। আহতরাও ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহত মুছা সাতক্ষীরার তালা থানার আড়ংপাড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে ও মামা সোহান যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের মাসুদ রানার ওরফে তসমিরের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকাল সাড়ে ৪টার দিকে একটি মোটরসাইকেলে করে সবুর তার সাত বছরের ছেলে মুছা ও শ্যালক সোহানকে নিয়ে শহরের ঢাকা রোড দিয়ে মনিহার সিনেমা হলের দিকে যাচ্ছিল। বিসিএমসি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুছা মারা যায়। আহত সবুর ও তার শ্যালক সোহানকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের চিকিৎসক হাবিবুর রহমান ভুইয়া বলেন, হাসপাতালে আনার আগেই শিশু মুছা মারা গেছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের একই পরিবারের তিনজন হতাহত

আপডেট সময় ১০:৪৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮