ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও জ্বালানি নিয়ে লুকোচুরি করছে সরকার: জামায়াত আমির সৌদিতে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের যুবক নিহত নুরকে মন্ত্রীত্ব থেকে সরাতে ষড়যন্ত্র করছে দলের মধ্যে লুকিয়ে থাকা জামায়াত-শিবির:অভিযোগ রাশেদ খাঁনের পূর্বাচলে স্টেডিয়ামের কাজ শুরু করতে চান তামিম বাংলাদেশকে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এনসিপি থেকে আরও এক নেত্রীর পদত্যাগ হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী সরকার গত ২ মাসে জনগণের আস্থা অর্জন করেছে : প্রেস সচিব সংসদ বয়কটে ক্ষতিগ্রস্ত গণতন্ত্র, অধিকার বঞ্চিত জনগণ : স্পিকার হরমুজ প্রণালীতে ট্যাংকারে গুলি ইরানি বাহিনীর, ঝুঁকিতে যুদ্ধবিরতি

বরিশালে ইউপি ভবনে মিলল যুবকের লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদ ভবন থেকে ইয়াসিন সিকদার নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। মৃত ইয়াসিন বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের পানবাড়িয়া এলাকার সিদ্দিক সরদারের ছেলে।

স্থানীয়রা জানায়, ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লড়াইপুর গুচ্ছগ্রামের সুলতান ফরাজীর মেয়ে নারগিসের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ইয়াসিনের। বুধবার রাতে তাদের আপত্তিকর অবস্থায় আটক করে স্থানীয়রা। পরে ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়নকে খবর দিলে হুমায়ন ইউপি সদস্য খালেদ হাওলাদার, আমির হোসেন ও হাফেজ খানকে নিয়ে ঘটনাস্থলে যান। এসময় নারগিসকে বাবার বাড়ি পৌঁছে দিলেও ইয়াসিনকে ইউনিয়ন পরিষদ ভবনে শিকল দিয়ে বেঁধে রাখেন ইউপি সদস্যরা।

বৃহস্পতিবার সকালে গলায় ফাঁস দেয়া অবস্থায় ইয়াসিনের লাশ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ মোল্লা জানান, চৌকিদার রাতে ইউনিয়ন পরিষদের তালা মেরে চলে যায়। এ ঘটনা আত্মহত্যা বলেই মনে হচ্ছে।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আক্তারুজ্জামান জানান, ইয়াসিনের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গলায় ফাঁস দেয়া অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে ৯নং ওয়ার্ড এর ইউপি সদস্য হুমায়নের মোবাইটি বন্ধ রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

হাম ও জ্বালানি নিয়ে লুকোচুরি করছে সরকার: জামায়াত আমির

বরিশালে ইউপি ভবনে মিলল যুবকের লাশ

আপডেট সময় ১০:৩৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮