ঢাকা ০৪:১০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বরিশালে ছাত্রলীগ নেতার নাম ভাঙিয়ে চাঁদাবাজি, যুবক আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

বরিশাল জেলা ছাত্রলীগের এক সহ সভাপতির নাম ভাঙিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাসহ বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি করায় শাহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে বরিশাল লঞ্চ ঘাট এলাকা থেকে চাঁদা নেওয়ার সময় হাতে নাতে তাকে আটক করে পুলিশ। শাহিন বাকেরগঞ্জের কলসকাঠি এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. সাজ্জাদ সেরনিয়াবাত জানান, আটক শাহিন আমার নাম ব্যবহার করে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটার জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ড. আমিনুল মাতুব্বরকে কল করে ৭০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে আমিনুল মাতুব্বরকে একাধিকবার কল করার প্রেক্ষিতে তিনি ৫০ হাজার টাকা দিতে রাজি হন। তবে এই বিষয়টি তার সন্দেহ হলে তিনি আমার নম্বরে কল করে বিষয়টি জানতে চান। এই বিষয়ে আমি কিছু না জানায় মঙ্গলবার বরিশাল কোতয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করি (যার নং-৬৮)।

তিনি জানান, শাহিন চাঁদা নেওয়ার জন্য বরিশাল লঞ্চঘাট এলাকায় আসলে আমি এবং আমার অনুসারীদের সহযোগিতায় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। সাজ্জাদ সেরনিয়াবাত আরো জানান, এর আগেও তার নাম করে বিভিন্ন স্থানে চাঁদা দাবি করার ঘটনা ঘটেছে। তবে এসব বিষয় তিনি আদৌ জানতেন না।

বরিশাল কোতয়ারি মডেল থানা পুলিশের সেকেন্ড অফিসার সত্যরঞ্জন খাসকেল জানান, ছাত্রলীগ নেতার নাম ব্যবহার করে চাঁদা দাবি করার ঘটনায় একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হবে তার এখনো সিদ্ধান্ত হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বরিশালে ছাত্রলীগ নেতার নাম ভাঙিয়ে চাঁদাবাজি, যুবক আটক

আপডেট সময় ০৮:১৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮