ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

তেহরানে তিন দিনে ৪৫০ জন গ্রেপ্তার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের রাজধানী তেহরানে গত তিন দিনে প্রায় ৪৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভকালে সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এদের আটক করা হয়।মঙ্গলবার স্থানীয় এক গণমাধ্যমে এ কথা বলা হয়েছে। খবর এএফপির।

তেহরান নগরীর গভর্নর অফিসের ডেপুটি আলি আসগর নাসেরবখত বলেন, ‘শনিবার ২০০ জন, রবিবার ১৫০ জন ও সোমবার প্রায় ১০০ জনকে গ্রেপ্তার করা হয়।’ নাসেরবখত বলেন, ‘আমরা মনে করি, আগের দিনগুলোর তুলনায় তেহরানের পরিস্থিতি অনেকটা শান্ত হয়ে আসছে। গতকালও আগের চেয় কম ছিল।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও দেশটিতে চলমান অর্থনৈতিক বৈষম্যের প্রতিবাদে গত বৃহস্পতিবার থেকে সরকারবিরোধী বিক্ষোভে চলছে ইরানে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে প্রথম বিক্ষোভের সূচনা হয়। এরপর রাজধানী তেহরান, কেরমানশাহসহ বিভিন্ন শহরে এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তবে তেহরানে বিক্ষোভের মাত্রাটা কম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলকে বার্ষিক ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের

তেহরানে তিন দিনে ৪৫০ জন গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৫৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮