ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

হবিগঞ্জে পুলিশের গুলিতে সাবেক পৌর কাউন্সিলর নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুলিশের গুলিতে ইউনুছ মিয়া নামে পৌরসভার সাবেক এক কাউন্সিলর নিহত হয়েছেন, যিনি মাদক চোরাকারবারি বলে দাবি করছে পুলিশ। এ সময় আতাউর রহমান নামে পুলিশের এক সদস্য আহত হয়েছেন। তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত ইউনুছ মিয়া চুনারুঘাট পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং দক্ষিণ হাতুন্ডা গ্রামের গনি মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের মাগুরুন্ডা গ্রামে ইউনুছসহ বেশ কয়েকজন ইয়াবা সেবন করছিল। জানতে পেরে পুলিশ মাদক চোরাকারবারিদের আস্তানা ঘেরাও করে। এ সময় চোরাকারবারিরা পুলিশের উপর আক্রমণ করে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে ইউনুছ মিয়া আহত হয়। এছাড়া চোরাকারবারিদের হামলায় চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের চুনারুঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইউনুছকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ইউনুছের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

হবিগঞ্জে পুলিশের গুলিতে সাবেক পৌর কাউন্সিলর নিহত

আপডেট সময় ০৩:১২:৫১ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০১৮