ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কেনিয়ার মধ্যাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত ৩৬

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কেনিয়ার মধ্যাঞ্চলের একটি রাস্তায় রোববার ভোরে একটি যাত্রীবাহী বাস ও মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৩৬ জন নিহত ও আরো ১১ জন আহত হয়েছে। দেশটির পুলিশ একথা জানিয়েছে। রিফ্ট ভ্যালির ট্রাফিক পুলিশের প্রধান কর্মকর্তা জেরো আরোমে বলেন, ‘এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে।’

তিনি আরো বলেন, ‘ধ্বংসস্তপের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’ বাসটি বুসিয়া থেকে আসছিল। নাকুরু-এলরোরেত মহাসড়কের একটি বর্ধিত রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। ওই রাস্তাটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, এ মাসে ওই সড়কে এই নিয়ে দুর্ঘটনায় ১শ’ জন মারা গেল।

আরোমে বলেন, এই দুর্ঘটনা উভয় গাড়ির চালকই মারা গেছে। নিহতদের মধ্যে তিন বছর বয়সী এক শিশুও রয়েছে। আহতদের নাকুরু হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রানওয়ে সংস্কারের জন্য এক মাস বন্ধ ইতালির নেপলস বিমানবন্দর

কেনিয়ার মধ্যাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত ৩৬

আপডেট সময় ০২:২৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০১৮