ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পরীক্ষার ফল নিয়ে বাড়ি ফেরা হলো না তানভীরের

অাকাশ জাতীয় ডেস্ক:

বার্ষিক পরীক্ষার দ্বিতীয় হওয়ার পর আনন্দে বাড়ি ফিরছিল দ্বিতীয় শ্রেণির ছাত্র তানভীর। কিন্তু সড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল কেড়ে নেয় শিশুটির স্বপ্ন। সেই সঙ্গে কেড়ে নেয় তার জীবনপ্রদীপও।

রবিবার সন্ধ্যায় বরিশাল নগরীর জানুকিসিংহ রোডে এই ঘটনা ঘটে। নিহত শিশুটি কাউনিয়া পাসপোর্ট গলি এলাকার হোটেল ব্যবসায়ী দেলোয়ার হোসেনের ছেলে। সে উত্তর কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।

বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, বিকালে তানভীরের স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। প্রকাশিত ফলাফলে দ্বিতীয় শ্রেণিতে দ্বিতীয় হয় সে। এই আনন্দে উৎফুল্লু হয়ে তানভীর বাড়ি ফেরার সময় রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেল ধাক্কা দিলে শিশুটি গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের এলএনজি জাহাজে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল সৌদি আরব

পরীক্ষার ফল নিয়ে বাড়ি ফেরা হলো না তানভীরের

আপডেট সময় ০৭:৫৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭