ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমরণ অনশনে শিক্ষক-কর্মচারীরা

অাকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে টানা পাঁচ দিন অবস্থান কর্মসূচি শেষে শিক্ষক-কর্মচারীরা রোববার সকাল থেকে আমরণ অনশন শুরু করেছেন। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি চলছে।

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ডাকে গত ২৬ ডিসেম্বর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন শিক্ষক-কর্মচারীরা। রাজপথেই তাদের থাকা-খাওয়া চলছে। সরকারের দায়িত্বশীল কেউ আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেননি। এ কর্মসূচি চলছে। গত শুক্রবার ফেডারেশনের নেতারা বৈঠক করে আজ থেকে অনশন কর্মসূচির সিদ্ধান্ত নেন।

রোববার দেখা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষক-কর্মচারীরা প্রেস ক্লাবের সামনের ফুটপাতের ওপর কাগজ, কাপড় বিছিয়ে শুয়ে রয়েছেন। এমপিওভুক্তি, সহকারী শিক্ষকদের মতো বেতন, বাসাভাড়া, চিকিৎসা ব্যয়সহ বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন এবং প্লেটে ‘মা ভাত দাও’, ‘মা এমপিও চাই’, ‘করুণা নয় নিজেদের অধিকার চাই’ এমন নানা স্লোগান লিখে শিক্ষক-কর্মচারীরা অান্দোলনে অংশ নিয়েছেন।

আন্দোলন সম্পর্কে জানতে চাইলে ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহামুদুন্নবী ডলার সমকালকে বলেন, শিক্ষক-কর্মচারীরা নিজেদের অধিকার আদায়ে অর্ধাহারে-অনাহারে দিন পার করছেন। এতে অনেকে অসুস্থ হয়েও পড়ছেন। টানা পাঁচ দিন আন্দোলন চালিয়ে গেলেও কেউ তাদের দেখছেন না। দাবি আদায়ে বাধ্য হয়েই তারা আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমরণ অনশনে শিক্ষক-কর্মচারীরা

আপডেট সময় ০১:৪৬:০৭ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭