ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কালকিনিতে জেএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

এবারের জেএসসি পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় মাদারীপুরের কালকিনিতে প্রান্ত (১২) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার ডাসার এলাকার শশিকর গ্রামের অমল বিশ্বাসের ছেলে। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার শশিকর উচ্চ বিদ্যালয় থেকে প্রান্ত জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। শনিবার দুপুরে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এ পরীক্ষায় সে প্রত্যেক বিষয়ে ফেল করে। এতে সে লজ্জায় নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে ডাসার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নিহতের বাবা অমল বিশ্বাস বলেন, সে পরীক্ষায় ফেল করায় লজ্জায় আত্মহত্যা করেছে। এ ব্যাপারে ডাসার ওসি (তদন্ত) নাসিরউদ্দিন বলেন, পরীক্ষায় ফেল করায় পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট টেস্টে রেকর্ডগড়া পাঁচ উইকেট হাসান মাহমুদের

কালকিনিতে জেএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

আপডেট সময় ১২:৪০:১৭ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭