ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাকিব-তামিমরা এবার গড়পড়তা ৮০ লাখ টাকা পাচ্ছেন

অাকাশ স্পোর্টস ডেস্ক:

আইকন বা এ+ ক্যাটাগরির ক্রিকেটার যা-ই বলা হোক না কেন, আগেরবার তাদের মূল্য ঠিক করা ছিল। এবারের বিপিএলে মুক্ত স্বাধীন এ+ ক্যাটাগরির ক্রিকেটাররা। আজ দুপুরে গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়ে দিলেন, এ+ ক্যাটাগরির ক্রিকেটারদের কোনো দর বা মূল্য ঠিক করা নেই। তার মানে সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান এবার ইচ্ছামতো দর হাঁকাতে পারবেন।

অন্যদিকে বাকি ক্যাটাগরির ক্রিকেটারদের মূল্য একই থাকবে। তারা গতবার যা পেয়েছিলেন, এবারও তা-ই পাবেন। সে খবরও বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিবের দেয়া। প্রসঙ্গত, আগেরবার বিপিএল গভর্নিং কাউন্সিল আইকন বা এ+ ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ঠিক করে দিয়েছিল। বিপিএল গভর্নিং কাউন্সিলের বেঁধে দেয়া মূল্য অনুযায়ী বিশ্বসেরা অলরাউন্ডার ও টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের অন্যতম চৌকস এবং স্পেশালিস্ট পারফরমার সাকিব আল হাসানের মূল্য ছিল ৫৫ লাখ টাকা।

আর বাকি চার এ+ ক্যাটাগরির ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহর মূল্য নির্ধারিত ছিল ৫০ লাখ করে। এছাড়া বাকি দুই এ+ ক্যাটাগরির ক্রিকেটার সাব্বির রহমান ও সৌম্য সরকারের মূল্য ছিল ৪০ লাখ টাকা। কিন্তু এবার আর এ+ ক্যাটাগরির ক্রিকেটারদের মূল্য স্থির করা নেই। এবার এই সাত এ+ ক্যাটাগরির ক্রিকেটারের সঙ্গে আট নম্বরে যুক্ত হয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজ। তাকে ধরে আট ক্রিকেটার ২০১৭ সালের বিপিএলে মুক্ত স্বাধীন।

আর গতবার বাকি চার ক্যাটাগরির ক্রিকেটাররা যথাক্রমে যে ২৫ লাখ, ১৮ লাখ, ১২ ও লাখ ও আট লাখ পাওয়া ক্রিকেটাররা এবারও একই পরিমাণ অর্থ পাবেন। সোমবার সংবাদ সন্মেলনে মিলল এসব তথ্য। তার মানে, যারা এ+ ক্যাটাগরির বাইরে, তারা এবারও আগের জায়গায়ই আছেন। আর এ+ ক্যাটাগরির ক্রিকেটাররা বরং আনুপাতিক হারে আগেরবারের মতোই অর্থ পাবেন। ধারণা করতে পারবেন, পঞ্চপাণ্ডব সাকিব, মাশরাফি, তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহরা কত পাবেন? তাদের দর কত উঠেছে এবার?

কোনো ফ্র্যাঞ্চাইজি সে মূল্যটা মুখ ফুটে না বললেও বিসিবির উচ্চ পর্যায়ের অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, সাকিব, তামিম , মাশরাফি, মুশফিকরা গভর্নিং কাউন্সিলের বেঁধে দেয়া দরের চেয়ে আগেরবারও গড়ে ১০/১৫ লাখ টাকা বেশি পেয়েছেন। আর এবার মুক্ত স্বাধীন ‘পঞ্চপাণ্ডবের বড় অংশ গড়ে ৮০ লাখ টাকা করে নিচ্ছেন। সেখানে বাকিদের অর্থ প্রাপ্তি নেহায়েত কম। আনুপাতিক হারে ৩:১।

তারকাখ্যাতি আর নাম ডাক যতই বেশি হোক না কেন, আনুপাতিক হারে এ+ ক্যাটাগরির বিশেষ করে ‘পঞ্চপাণ্ডবের’ পারিশ্রমিক একটু বেশি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাকিব-তামিমরা এবার গড়পড়তা ৮০ লাখ টাকা পাচ্ছেন

আপডেট সময় ০৩:৪১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭