ঢাকা ০২:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড প্রতিশ্রুতি ভঙ্গ করাই যুক্তরাষ্ট্রের স্বভাব: ইরান করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলা, নিহত ৭ মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা ধর্ম উপদেষ্টা খালিদ একাই চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা ‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান

তুরস্কে সন্দেহভাজন আইএসের ৭৫ সদস্য আটক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্কের রাজধানী আঙ্কারা এবং ইস্তাম্বুল শহর থেকে (আইএস) সন্দেহভাজন ৭৫ জন সদস্যকে আটক করেছে। শুক্রবার সকালে রাজধানী আঙ্কারায় সিরিজ অভিযান চালানো হয়। সেখান থেকে ২৯ জনকে আটক করা হয়।

পুলিশ সূত্র জানিয়েছে, আটক হওয়াদের মধ্যে বেশ কয়েকজন নববর্ষের বিভিন্ন অনুষ্ঠানে হামলা চালানোর পরিকল্পনা করছিল। এদের মধ্যে বেশির ভাগই বিদেশি নাগরিক। ইস্তাম্বুল থেকে আটক হওয়া ৪৬ জনের মধ্যে ৪৩ জনই বিদেশি নাগরিক।

ইস্তাম্বুল থেকে যাদের আটক করা হয়েছে তারাও বিভিন্ন স্থানে হামলা চালানোর পরিকল্পনা করছিল। দুই শহরেই অভিযান চালিয়ে সাংগঠনিক নথিপত্র এবং ডিজিটাল বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।

তুরস্কের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ইস্তাম্বুলে আইএসের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে সেপ্টেম্বরের ১ তারিখ থেকে ডিসেম্বরের ২৬ তারিখ পর্যন্ত ৭১৪ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ৬৭০ জনই বিদেশি নাগরিক।

গত বছর নববর্ষের প্রাক্কালে ইস্তাম্বুলের একটি নাইটক্লাবে হামলার ঘটনায় তুরস্ক এবং অন্যান্য দেশের মোট ৩৯ জন নিহত হয়। আহত হয় আরো বহু মানুষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ

তুরস্কে সন্দেহভাজন আইএসের ৭৫ সদস্য আটক

আপডেট সময় ০৯:২৬:২০ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭