ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গ্রেপ্তার মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা আবু সাঈদ

অাকাশ জাতীয় ডেস্ক:

দক্ষিণাঞ্চলের জেএমবি’র প্রধান সুরা সদস্য ও ভারতের মোস্ট ওয়ান্টেড আসামি আবু সাঈদ ওরফে কারীম ওরফে তালহা ওরফে শ্যামলকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। ২০১৫ সালের ১৭ আগস্ট বাংলাদেশে সিরিজ বোমা হামলার দায়ে আদালত তার মৃত্যুদণ্ড ঘোষণা করেন। অন্যদিকে, মোস্ট ওয়ান্টেড আসামি হিসেবে তার বিরুদ্ধে কলকাতার এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছে।

গতকাল শুক্রবার রাত ১টার দিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ওমর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, ম্যাগাজিন, গুলি, বার্মিজ চাকু ও নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। আজ শনিবার বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী সাংবাদিকদের সামনে এ কথা জানান।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে জেএমবি নেতা আবু সাঈদকে বগুড়ার জ্যেষ্ঠ সহকারী বিচারিক হাকিম আবু রায়হানের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আবু সাঈদের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরচাঁদপুর গ্রামে। তার হাত ধরেই নব্য জেএমবি নেতা সোহেল মাহফুজসহ আরও অনেক গুরুত্বপূর্ণ নেতা জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়েছেন বলে পুলিশ দাবি করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গ্রেপ্তার মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা আবু সাঈদ

আপডেট সময় ০৮:৫৮:০৫ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭