ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নোয়াখালীতে যুবকের লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের নদী থেকে নূর উদ্দিন প্রকাশ ফুল মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের মা জলদস্যু প্রধান জুলুম বাদশাকে আসামি করে একটি মামলা করেছেন।

শুক্রবার সকালে মামলাটি করা হয়। নিহত নূর উদ্দিন চরফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রামের নূর নবীর ছেলে। তিনি পেশায় একজন সিএনজি অটোরিকশাচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে স্থানীয় লোকজন গুচ্ছগ্রাম এলাকার নদী পাড়ে নুর উদ্দিনের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক জানান, নুর উদ্দিনকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার একটি চোখ উপড়ে ফেলা হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরো জানান, নিহত নূর উদ্দিন সিএনজি চালানোর পাশাপাশি জলদস্যু সর্দার জুলুম বাদশাসহ নদীতে অবস্থান করত এবং বিভিন্ন সময় ডাকাতির সাথেও সম্পৃক্ত ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবাহিনীর সক্ষমতা বাড়াতে ইসরায়েলের সঙ্গে ভারতের ৮ হাজার কোটির চুক্তি

নোয়াখালীতে যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় ১১:৫৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭