ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বামীকে ঘুমের ওষুধ খেতে দেখে স্ত্রীর ফাঁস

অাকাশ জাতীয় ডেস্ক:

দাম্পত্য কলহের এক পর্যায়ে স্বামী অভিমান করে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেন। এ দৃশ্য দেখে স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে বগুড়া শহরের রহমান নগর এলাকায় এ ঘটনা ঘটে।

আত্মহননকারী ওই গৃহবধূর নাম সম্পা ইসলাম। তার স্বামী শহিদুল ইসলাম বাপ্পী স্বেচ্ছাসেবক লীগ বগুড়া শহর শাখার আহ্বায়ক। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, সকালে বাপ্পী স্ত্রীর সাথে ঝগড়া করে ঘুমের ওষুধ খান। পরে সম্পা ইসলাম ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। এসময় বাবা-মায়ের এ দৃশ্য দেখে তাদের স্কুলপড়–য়া মেয়ে দিপ্তী জ্ঞান হারিয়ে ফেলে।

পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সম্পা ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর অসুস্থ অবস্থায় বাপ্পী ও তার মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান জানান, স্বামী-স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। বাপ্পী ও তার মেয়ের চিকিৎসা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বামীকে ঘুমের ওষুধ খেতে দেখে স্ত্রীর ফাঁস

আপডেট সময় ১২:৩৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭