ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে এনজিও কর্মী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মোবারক হোসেন (৩৮) নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোবারক হোসেন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর সদরের আবুল হাসেমের ছেলে। সে শ্রীপুরের বরমী ইউনিয়নের দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) বরমী শাখার ব্যবস্থাপক ইব্রাহিম খলিল বলেন, নিহত মোবারক ডিএসকে’র মাঠকর্মী হিসেবে বরমী শাখায় কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকালে অফিসের কাজ শেষে সাইকেল যোগে গোলাঘাট এলাকায় মাঠে কিস্তির টাকা আদায় করতে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে নিহত হন।

জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক এসএম রাকিবুল আলম বলেন, ঢাকা-ময়মনসিংহ রেলসড়কের বরমী ইউনিয়ননের বালিয়া পাড়া মসজিদের সামনে দিয়ে ডিএসকের কর্মী মোবারক হোসেন সাইকেলযোগে রেল সড়ক পার হচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। কিছু সময় পর তাঁর মরদেহের উপর দিয়ে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস চলে গেলে দেহটি কয়েক খন্ডবিভক্ত হয়ে যায়। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধানমন্ডিতে শিক্ষার্থী হামলার মামলায় ফের আটক ছাত্রলীগ নেত্রী উর্মি

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে এনজিও কর্মী নিহত

আপডেট সময় ১১:৫৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭