ঢাকা ১০:২০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ

সৌদিতে আড়াই লক্ষাধিক প্রবাসী গ্রেফতার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবে অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে চলমান অভিযানে ২ লাখ ৬৪ হাজার ২৪৫ প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ। তাদের মধ্যে ৫৬ হাজার ৮৯৯ প্রবাসীকে ইতিমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি সংবাদ সংস্থা জানিয়েছে, গত ১৫ নভেম্বর থেকে পরিচালিত সমন্বিত এ অভিযানে ২৫ ডিসেম্বর পর্যন্ত অভিবাসনসংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে এক লাখ ৪২ হাজার ৮৬৯ জনকে, শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৮৭ হাজার ৪৮৭ এবং সীমান্তসংক্রান্ত আইন অমান্য করার অভিযোগে ৩৩ হাজার ৮৮৯ জনকে গ্রেফতার করা হয়। এ ছাড়া সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টা করতে গিয়ে গ্রেফতার হন ৩ হাজার ৩২১ জন।

গ্রেফতারকৃতদের মধ্যে ৭৩ শতাংশ ইয়েমেনের, ২৫ শতাংশ ইথিওপিয়া ও ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। আইন লঙ্ঘনকারীদের যানবাহন সুবিধা ও আশ্রয় দেয়ার অভিযোগে ৫৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। আইন লঙ্ঘনকারী ৩৯ হাজার ৪২২ জনের বিরুদ্ধে জরিমানামূলক ব্যবস্থাগ্রহণ করেছে কর্তৃপক্ষ।

ট্রাভেল ডকুমেন্ট ইস্যুর জন্য ৩৭ হাজার ৫০৬ জনের বিষয়টি নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে ৫৬ হাজার ৮৯৯ প্রবাসীকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলে ম্যারাথন শেষ করল নাসার রোভার, মহাকাশ থেকে ধরা পড়ল ছবি

সৌদিতে আড়াই লক্ষাধিক প্রবাসী গ্রেফতার

আপডেট সময় ০৫:৪০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭