ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম, আটক ১

অাকাশ জাতীয় ডেস্ক:

চুয়াডাঙ্গা শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ওহিদ হোসেনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৯টার দিকে শহরের ফার্মপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত ওহিদ হোসেনকে সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। হামলাকারীদের মধ্যে মিন্টু নামে একজনকে আটক করেছে পুলিশ। তাকেও আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজাম্মেল হক জানান, প্রতিদিনের মত শহর ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক ওহিদ হোসেনের নেতৃত্বে একটি টহল দল সোমবার রাতে শহরে টহলে বের হয়। রাত সাড়ে ৯টার দিকে টহল দলটি পৌর এলাকার ফার্মপাড়া এলাকার বটতলা মোড়ে ৮/১০ জনকে সন্দেহজনক দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এর পরই ওই দুর্বৃত্তরা পুলিশ সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। তারা পুলিশের উপ-পরিদর্শক ওহিদ হোসেনকে কুপিয়ে জখম করে। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রাঘাতে ওহিদ হোসেনের পিঠে ও ঘাড়ে বেশ কয়েকটি কোপ লাগে।

পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেয়ে গুরুতর আহত ওহিদ হোসেনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

চুয়াডাঙ্গার অতি. পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, হামলার পরপরই স্থানীয় জনগণ হামলাকারীদের মধ্যে মিন্টু নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

হামলাকারী মিন্টু পৌর এলাকার হকপাড়ার জনৈক বুদো মণ্ডলের ছেলে বলে জানিয়েছে পুলিশ। তাকেও আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, তাৎক্ষাণিকভাবে হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের রাজনৈতিক কোন কানেকশন আছে কিনা- তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর ফার্মপাড়াসহ আশপাশের এলাকায় পুলিশ ব্লক রেইড চালাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম, আটক ১

আপডেট সময় ০১:৩০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭