ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

অাকাশ জাতীয় ডেস্ক:

মেহেরপুরের সদর উপজেলার শ্যামপুর গ্রামের মাঠে ডাকাতির প্রস্তুতিকালে রায়হান হোসেন (৩৫) নামের এক ডাকাত সর্দারকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে গ্রামবাসী। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চারটি বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত ডাকাত রায়হান সদর উপজেলার শ্যামপুর গ্রামের ইউনুস আলীর ছেলে। শনিবার রাত ১২টার দিকে এঘটনা ঘটে।

পুলিশ জানায়, সদর উপজেলার শ্যামপুর ও উত্তর শালিকা মাঠের ভেতর একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে শ্যামপুর গ্রামবাসী চার দিক দিয়ে মাঠটি ঘিরে ফেলে। এসময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ডাকাত সর্দার রায়হানকে তারা আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ গিয়ে রায়হানকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সদর থানার ওসি রবিউল ইসলাম ঘটনার সত্যাতা স্বীকার করে বলেন, আটককৃত রায়হান এলাকার চিহ্নিত ডাকাত। তার নামে জেলার তিন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, বোমা ও দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও ডাকাতির তিনটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আপডেট সময় ১২:৩৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭