ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

শিক্ষকদের অনশন আন্দোলনে মন্ত্রণালয়ে জরুরি সভা আহ্বান

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার করে ক্লাসে ফেরাতে চায় সরকার। এ বিষয়ে করণীয় নির্ধারণে জরুরি বৈঠক ডেকেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজই এই বৈঠক হবে। সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালককে এই বৈঠকে ডাকা হয়েছে। আজ রবিবার দুপুরে এ সভা হয়।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এফ এম মঞ্জুর কাদির বলেন, ‘শিক্ষকদের আন্দোলন ছেড়ে ক্লাসে ফেরাতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারা তো আমাদেরই লোক। শিক্ষকরা রাস্তায় নেমে আন্দোলন করবে আর আমরা চুপচাপ থাকব তা তো হতে পারে না।’

শিক্ষকরা আন্দোলনে নেমেছেন প্রধান শিক্ষকের বেতন কাঠামোর সঙ্গে তাদের বেতন কাঠামোর মধ্যে বৈষম্যের অভিযোগ এনে। তারা এই বৈষম্য বিলোপের দাবি জানাচ্ছেন।

সহকারী শিক্ষকদের দাবি, নতুন বেতন কাঠামোতে প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে হচ্ছে। কিন্তু সহকারী শিক্ষকদের বেতন হচ্ছে ১৪তম গ্রেডে। এই বেতন পার্থক্যকে অযৌক্তির দাবি করে তা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার দাবি জানাচ্ছেন তারা।

দাবি পূরণে শনিবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে অনশন চালিয়ে যাচ্ছেন সহকারী শিক্ষকরা। আর কর্মসূচির দ্বিতীয় দিনে বেশ কয়েকজন অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি হয়েছেন। দাবি পূরণ না হলে ১ জানুয়ারি নতুন বই উৎসব বর্জনের হুমকিও দিচ্ছেন শিক্ষকরা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলেন, ‘শিক্ষকদের দাবি পূরণের বিষয়টি অনেক উপর পর্যায়ের বিষয়। তবে তাদের দাবির যৌক্তিকতা রয়েছে। এ কারণে বিষয়টি আমলে নিয়ে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। শিক্ষকদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। যে কোনোভাবেই এই পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা আজ বৈঠকে বসব। সেখানে এসব বিষয় নিয়ে আলোচনা করা হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

শিক্ষকদের অনশন আন্দোলনে মন্ত্রণালয়ে জরুরি সভা আহ্বান

আপডেট সময় ০৯:৩৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭