ঢাকা ১১:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশ সফর বয়কট করার সিদ্ধান্ত স্মিথ-ওয়ার্নারের

অাকাশ স্পোর্টস ডেস্ক:

আগামী মাসে বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের। তবে অস্ট্রেলিয়ানদের এই সফর নিয়ে নতুন করে শঙ্কার সৃষ্টি হয়েছে। কারণ, বাংলাদেশ সফর বয়কটের পক্ষে ভোট দিয়েছেন অস্ট্রেলিয়া দলের সিনিয়র ক্রিকেটাররা। বেতন-ভাতা নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সঙ্গে যে দ্বন্দ্ব চলছে, তা নিরসন না হওয়া পর্যন্ত বাংলাদেশ সফর বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন স্মিথ-ওয়ার্নাররা।

বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্টিভেন স্মিথ এবং ভাইস ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সমিতি এসিএ-র প্রধান নির্বাহী অ্যালিস্টেয়ার নিকলসনের সাথে এ নিয়ে এক বৈঠক করেছেন। এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে গত সপ্তাহে ক্রিকেটারদের আলোচনা ভেস্তে যায়। কারণ, ক্রিকেটারদেরকে তাদের বেতন ছাড়া তাদের রাজস্ব আয়ের অংশ দিতে রাজি নয় অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড, যে ব্যবস্থা গত ২০ বছর ধরে চালু ছিল।

খবরে আরো বলা হয়েছে, ক্রিকেটাররা পুরো বিষয়টি এবং বিকল্পগুলো নিয়ে আলোচনা করেন, তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় যে কর্তৃপক্ষের সাথে একটি নতুন সমঝোতা স্মারক না হওয়া পর্যন্ত তারা কোনো সফরে যাবেন না। তবে তারা আগস্টের ১০ তারিখ থেকে ট্রেনিং ক্যাম্পে যোগ দিতে রাজি হয়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে খেলোয়াড়দের চুক্তির মেয়াদ চলতি বছর জুন মাসে শেষ হয়ে গেছে। নতুন চুক্তি না হওয়ায় গত চার সপ্তাহ ধরে অস্ট্রেলিয়া দলের ক্রিকেটাররা এখন বেকার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশ সফর বয়কট করার সিদ্ধান্ত স্মিথ-ওয়ার্নারের

আপডেট সময় ০৮:৩৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭