ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্রী স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম গণতন্ত্রের পরিবর্তে ফ্যাসিবাদের পথে এগিয়েছে আওয়ামী লীগ : ইশরাক হোসেন মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া বস্তু বোমা নয়: ডিএমপি গণভোটের রায় বাস্তবায়নে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে: মামুনুল হক

ফিলিস্তিন ৭০ বছরের পুরনো ক্ষত: ইরান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরান বলেছে, ইসরায়েলের দখলদারিত্ব থেকে ফিলিস্তিনকে মুক্ত করা মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এর চেয়ে অগ্রাধিকার পাওয়ার মতো কোনো বিষয় মুসলিম বিশ্বের সামনে নেই।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমেদ আলে খলিফা ফিলিস্তিনকে ‘অগুরুত্বপূর্ণ ইস্যু’ বলে মন্তব্য করার একদিন পর ইরান এ ঘোষণা দিল। শেখ খালিদ বুধবার বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে যে ঘোষণা দিয়েছেন সেটি একটি ‘ছোটখাট বিষয়’।

তার ওই বক্তব্যর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক যে, একটি আরব ও মুসলিম দেশ মুসলিম বিশ্বের দেহে অবস্থিত সাত দশকের পুরনো একটি ক্ষতকে ‘সামান্য বিষয়’ বলে অভিহিত করেছে। আন্তর্জাতিক অঙ্গনের এত সহজ একটি বিষয় উপলব্ধিতে মারাত্মক ব্যর্থতার পরিচয় দিয়ে বাহরাইন সরকার নিজের পাশাপাশি তার জনগণকেও বিব্রত করেছে।’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে সৃষ্ট অসংখ্য সমস্যা, জটিলতা ও হুমকি সত্ত্বেও পূর্ণ স্বাধীনতা অর্জন না করা পর্যন্ত ফিলিস্তিন মুসলিম বিশ্বের প্রধান সমস্যা হয়ে থাকবে। এই অতি গুরুত্বপূর্ণ ইস্যু থেকে মুসলমানদের দূরে রাখার অধিকার কারো নেই।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু

ফিলিস্তিন ৭০ বছরের পুরনো ক্ষত: ইরান

আপডেট সময় ০১:৪২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭