ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাচার হওয়া অর্থ ফেরত আনতে ২৩ দেশে এমএলএআর পাঠিয়েছে সরকার:সংসদে অর্থমন্ত্রী তীব্র বিতর্কের মুখে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী ট্রাম্পের ভুয়া প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়েছে ইরান: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভার্চুয়ালি আদালত পরিচালনায় বিচারকাজে সমস্যা হবে না : অ্যাটর্নি জেনারেল শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এক রাত পর শিশু সন্তানসহ কারামুক্ত হলেন সেই মহিলা লীগ নেত্রী চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

রাজশাহীতে ট্রেন থেকে লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীতে একটি ট্রেন থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ‘ধূমকেতু এক্সপ্রেস’ নামে ওই ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী এসেছিল। বুধবার বিকালে রাজশাহী রেলওয়ে স্টেশনে এসে ট্রেনটি থামলে লাশটি সবার নজরে আসে। এরপর রাজশাহী রেলওয়ে থানার পুলিশ লাশটি উদ্ধার করে।

রাজশাহী রেলওয়ে থানার উপ-পরিদর্শক ময়দান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনের ‘ঘ’ এবং ‘ঙ’ বগির বাইরের মাঝামাঝি স্থানের করিডরে লাশটি পড়েছিল। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়েছে।

ময়দান আলী জানান, লাশের নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। তার পরনে ছিল শার্ট এবং লুঙ্গি। বয়স আনুমানিক ৪৫ বছর। কীভাবে তার মৃত্যু হয়েছে- তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি বলা যাবে।

তিনি আরও জানান, নিহত ব্যক্তির লাশ পরিচয় জানতে পুলিশ কাজ করছে। আর এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

পাচার হওয়া অর্থ ফেরত আনতে ২৩ দেশে এমএলএআর পাঠিয়েছে সরকার:সংসদে অর্থমন্ত্রী

রাজশাহীতে ট্রেন থেকে লাশ উদ্ধার

আপডেট সময় ১০:০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭