ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

বাংলাদেশীদের এ বছর প্রায় ১৩ লাখ ভিসা দিয়েছে ভারত

অাকাশ জাতীয় ডেস্ক:

গত বছরের তুলনায় এ বছর বাংলাদেশীদের জন্য তিন লাখের বেশি ভিসা বেশি দিয়েছে ভারত। ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ বলে পরিচিত লোকসভায় মঙ্গলবার এ বিষয়টি অবহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু।

তিনি লিখিত প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, গত বছর বংলাদেশীদের ভিসা দেয়া হয়েছিল মোট ৯ লাখ ৩৩ হাজার। আর এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ৮৯ হাজার। অন্যদিকে পাকিস্তানি নাগরিকদের ভিসা নাটকীয়ভাবে কমানো হয়েছে। এ বছর এ পর্যন্ত পাকিস্তানিদেরকে দেয়া হয়েছে মাত্র ৩৪ হাজার ৪৪৫টি ভিসা।

বিভিন্ন ক্যাটেগরিতে এসব ভিসা দেয়া হয়েছে। আগের বছর এ সংখ্যা ছিল ৫২ হাজার ৫২৫। উল্লেখ্য, ভারতে বেশ কতগুলো সন্ত্রাসী হামলার পর এ দুটি দেশের মধ্যে সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। তারই ধারাবাহিকতায় ইসলামাবাদে আয়োজিত সার্ক শীর্ষ সম্মেলন বাতিল হয়ে যায়। ওই উত্তেজনার কারণে, পাকিস্তানিদের দেয়া ভিসার সংখ্যা কমে গেছে বলে ধারণা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

বাংলাদেশীদের এ বছর প্রায় ১৩ লাখ ভিসা দিয়েছে ভারত

আপডেট সময় ০৮:৩১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭