ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত গুলি করে ১৯ লাখ টাকা ছিনতাই: ‎জামায়াত এমপির ভাগ্নে কারাগারে এক মাস বয়সি শিশুকে টিকার পরিবর্তে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন এক চোখের দৃষ্টি হারিয়েছেন ইমরান খান পারমাণবিক সুরক্ষা শুধু প্রযুক্তিগত বিষয় নয়, এটি রাষ্ট্রীয় দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত: প্রতিরক্ষা উপদেষ্টা সংকট কাটলে টিকার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়: স্বাস্থ্যমন্ত্রী ফিলিপাইনের সিনেটে গোলাগুলি, সিনেটরকে গ্রেপ্তারের চেষ্টা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান চীনে পৌঁছেছেন ট্রাম্প, স্বাগত জানালেন ভাইস প্রেসিডেন্ট

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশির করুণ মৃত্যু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের খামিশ মোশাইত এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মো. ছমির উদ্দীন নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত ১৫ ডিসেম্বর রাতে মারা যান তিনি।

ছমির উদ্দিনের বন্ধু জামশেদুল ইসলাম জানান, ছমির উদ্দিন দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে সৌদি আরবে বসবাস করতেন। ছমির নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু বর্তমানে সৌদি আরবের অর্থনৈতিক মন্দা ও সৌদি সরকারের ট্যাক্সের করাল গ্রাসে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। ফলে হতাশ হয়ে পড়েন তিনি।

গত ১৫ ডিসেম্বর সবাই মিলে ছমির ফুটবল খেলতে যান। খেলা শেষ করে রাত তিনটার দিকে বাসায় আসার আগ মুহূর্তে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন ছমির। তাৎক্ষণিকভাবে ছমিরকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ছমিরের পিতার নাম হাজী আবুল কালাম। তার বাড়ি কক্সবাজার জেলার কুতুবদিয়ায়। ব্যক্তিগত জীবনে তিনি নিঃসম্তান। দেশের বাড়িতে তার মৃত্যুর খবর শোনার পর শোকের ছায়া নেমে আসে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশির করুণ মৃত্যু

আপডেট সময় ০১:৩০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭