ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জর্ডানে ইসরায়েলি দূতাবাসে গুলি, নিহত ২

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত ইসরায়েলি দূতাবাসে গুলি চালিয়েছে দুজন বন্দুকধারী। হামলায় নিহত হয়েছেন দুজন।স্থানীয় সময় রোববার রাতে আম্মানের রাবেয়াহ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

সংবাদ সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, নিহত দুজন হলেন মুহাম্মদ জাওয়াওদাহ ও বাশার হামারনেহ। তারা দুজনই জর্ডানের নাগরিক। হামলাকারীদের গুলিতে কিশোর জাওয়াওদাহ ঘটনাস্থলেই নিহত হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় বাশারের।

এ ছাড়া রোববারের হামলায় আহত হয়েছেন একজন ইসরায়েলি নাগরিক। তিনি দূতাবাসে নিরাপত্তাবিষয়ক উপপরিচালকের দায়িত্বে রয়েছেন।পুলিশ সূত্রে জানা যায়, জর্ডানের দুজন বাসিন্দা ইসরায়েলি দূতাবাসে ঢুকে গুলি চালায়। তারা একটি আসবাব কারখানায় কাজ করে। হামলার কারণ জানা যায়নি।

দূতাবাসটি আম্মানের একটি আবাসিক ভবনে অবস্থিত। হামলার পর দূতাবাসটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সব কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।হামলার পরপরই তদন্তে নেমেছে আম্মান পুলিশ। তবে তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে তারা। হামলার পর দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে দূতাবাসে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে ইসরায়েলি দূতাবাসে গুলি, নিহত ২

আপডেট সময় ০১:১২:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭